25.1 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsসয়াবিন ও পামওয়েল খোলা বিক্রি করা যাবে না

সয়াবিন ও পামওয়েল খোলা বিক্রি করা যাবে না

 

আগামী ৩১ মে থেকে সয়াবিন ও ৩১ ডিসেম্বর থেকে পামওয়েল বোতলজাত করে বিক্রি করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এগুলো আর খোলা বিক্রি করা যাবে না।

- Advertisement -nagad

বুধবার (০২ মার্চ) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের হাতে যথেষ্ট পরিমাণে মজুত আছে। সরকারের চেয়ে বড় হাত কারও নয়। আমরা বসতে চাই, সুবিধা দিতে চাই। কিন্তু তাই বলে এমন না তারা সুযোগ নেবেন।

এ সময় মন্ত্রী গণমাধ্যমের সহযোগিতা চেয়ে বলেন, আপনাদের একটু সহযোগিতা চাই। আমাদের প্রশ্ন করেই শেষ করবেন না, আপনারা বাজারেও ঢুকে পড়েন। আপনারা কথা বলেন, স্ক্রল, পেপারে লেখেন। নির্দিষ্ট করে বলেন- ‘এটার বেশি দাম দেবেন না, সচেতন হোন’।

- Advertisment -

সর্বশেষ

Translate »