25.9 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsনিজেদের কত সৈন্য নিহত হয়েছে জানাল রুশ সেনাবাহিনী

নিজেদের কত সৈন্য নিহত হয়েছে জানাল রুশ সেনাবাহিনী

 

টানা আটদিন ধরে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। লড়াই শুরু হওয়ার পর ইউক্রেন নিজেদের সেনা হতাহতের খবর দিলেও রাশিয়া তাদের ক্ষয়ক্ষতি সম্পর্কে মুখে কুলুপ এঁটেছিল।

- Advertisement -nagad

অবশেষে মুখ খুলল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার (২ মার্চ) তারা জানায়, ইউক্রেনে এ পর্যন্ত ৪৯৮ রুশ সেনা নিহত হয়েছে। আর আহত হয়েছে ১ হাজার ৫৯৭ জন।

রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের মস্কোর বিশেষ অভিযান শুরু হওয়ার পর রুশ বাহিনীতে এই হতাহতের ঘটনা ঘটল।

এর আগে ইউক্রেন দাবি করেছিল, তারা প্রায় ৬ হাজার রুশ সৈন্যকে হত্যা করেছে। তবে রাশিয়া এবারই প্রথম খুলে হতাহতের সংখ্যা জানাল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, রাশিয়ার হামলায় ২ হাজার ৮৭০ জন ইউক্রেনীয় সৈন্য এবং ‘জাতীয়তাবাদী’ নিহত হয়েছে। আর আহত হয়েছে প্রায় ৩ হাজার ৭০০ জন।

এদিকে হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। আর ইউক্রেনও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

- Advertisment -

সর্বশেষ

Translate »