29.4 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop News১৩ বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ

১৩ বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ

 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা যেন কিছুতেই কমছে না। ২০০৮ সালের পর থেকে বিশ্ব বাজারে এ বছর তেলের দাম সবচেয়ে বেশি। যা গত ১৩ বছরের ইতিহাসকে ছাড়িয়ে গেছে।    

- Advertisement -nagad

অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারেল প্রতি ১৩৯ মার্কিন ডলার ছুঁয়েছে। সর্বশেষ ২০০৮ সালে তেলের দাম এই পর্যায়ে উঠেছিল।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলার পর একের পর এক রাশিয়া উপর নিষেধাজ্ঞা দেয় পশ্চিমা দেশগুলো এতে তেলের দাম বাড়তে থাকে। তেল সংকট সামলাতে সৌদি আরব আর ভেনেজুয়েলার দিকে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি তেলের সংকট মেটাতে সৌদি আরবকে আরও বেশি তেল উত্তোলনে  অনুরোধ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই দেশটিতে একটি সফরের পরিকল্পনা করছেন।

তবে জো বাইডেনের সৌদি আরব সফরের বিষয়টি অস্বীকার করেছে হোয়াইট হাউসের একজন মুখপাত্র। তিনি বলেন, এ রকম কোনো সফরের পরিকল্পনা এখনও হয়নি।

ঐদিকে ইউক্রেনে রুশ হামলার পর বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারেও যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন বলে জানা যাচ্ছে। জ্বালানি তেলের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ১০ শতাংশ তেল আমদানি করে থাকে।

- Advertisment -

সর্বশেষ

Translate »