33.1 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsমেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ 

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ 

 

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

- Advertisement -nagad

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে এ ফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

পরীক্ষায় ৯২ দশমিক ৫ সর্বোচ্চ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম নামে এক শিক্ষার্থী।

ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর পেয়েছে একজন মেয়ে।

যেভাবে জানা যাবে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দুইভাবে ফল জানতে পারবে। এক. অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের ভর্তি ওয়েবসাইট থেকে। https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইট ব্রাউজ করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাতালিকার পিডিএফ কপি সংগ্রহ করা যাবে।

দুই. মেডিকেল ভর্তি ফলাফল প্রকাশের পর ভর্তি আবেদনে দেয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল জানিয়ে দেয়া হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »