28.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsআইনজীবীদের সাথে নিয়ে কাজ করতে চান সদ্য যোগদান করা চট্টগ্রাম জেলা ও...

আইনজীবীদের সাথে নিয়ে কাজ করতে চান সদ্য যোগদান করা চট্টগ্রাম জেলা ও দায়রা জজ- আজিজ আহমেদ ভূঞা ।

 

- Advertisement -nagad

বিশেষ প্রতিনিধি ঃ- — বিচার প্রার্থী জনগণ সুষ্ঠ ন্যায় বিচার প্রাপ্তি তাদের অধিকার, ন্যায় বিচারের স্বার্থে বিচার বিভাগের সাথে বিজ্ঞ আইনজীবীদের একসাথে কাজ করতে হবে, বার ও বেঞ্চের সু-সম্পর্কে মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ও মামলা জট কমানো সম্ভব হবে, এতে বিচার প্রার্থী জনগণ বিচার বিভাগের প্রতি আরো বেশী আস্থাশীল হবে বিচার বিভাগকে সন্মানের চোখে দেখবে।
আজ ৫ এপ্রিল (মঙ্গলবার) চট্টগ্রাম আদালতে জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করার পর চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর, সরকারি কৌশলী( জিপি) জেলা আইনজীবী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক দের সাথে মতবিনিময় কালে কথা গুলো বলেন চট্টগ্রামের সদ্য যোগদানকারী জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরোয়ার আলম, চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট কামরুন নাহার রুমি চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর এ,কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, জিপি নজমুল আহসান খান ,
চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক এএইচ এম জিয়া উদ্দীন , অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ভূপাল চন্দ্র চৌধুরী, লোকমান হোসেন চৌধুরী সহ জেলা পিপি এসোসিয়েট সেলিম চৌধুরী, শহীদুল ইসলাম, মিনহাজুল করিম প্রমুখ ।
জানাযায় , চট্টগ্রাম জেলা ও দায়রা জজ হিসেবে যোগদানকৃত ফেনী জেলায় জন্ম নেওয়া আজিজ আহমেদ ভূঞা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে সন্মান ও মাষ্টার্স ডিগ্রী অর্জন করে ১৯৯৪ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন, এরপর কিশোরগন্জ চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট, কুমিল্লা জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক ও সর্বশেষ দিনাজপুর জেলা ও দায়রা জজ হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। ২২ মার্চ চট্টগ্রাম জেলা দায়রা জজ ইসমাইল হোসেন বদলী হওয়ার পর ৫ এপ্রিল চট্টগ্রাম জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন আইন বিভাগের এই কর্মকর্তা।

- Advertisment -

সর্বশেষ

Translate »