বোয়ালখালী প্রতিনিধি ঃ-
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার ব্যবস্থাপনায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠান
সংগঠনের সভাপতি শাকিলের সভাপতিত্বে গত ৮ এপ্রিল রোজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক রিদুয়ান সিদ্দিকী , সাংগঠনিক সম্পাদক প্রান্ত বড়ুয়া দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম তারেক,
সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন এবং ফয়সাল উদ্দিন মাহি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক দিদার ইসলাম
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক শাহাজাহান জুয়েল প্রমূখ। বক্তারা বলেন,
পবিত্র মাহে রমজানেও মানুষ সীমাহীন দুর্ভোগে একদিকে দ্রব্য মূল্যের উর্ধগতি অন্যদিকে পল্লী বিদ্যুৎতের অসহনীয় লোডশেডিং এসব দুর্ভোগ বন্ধসহ জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা হোক
পরে প্রায় শতাধিক অসহায় ও পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়।

