22.9 C
Chittagong
Thursday, 30 April 2026
বাড়িTop News১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে গণভবনের সামনে সোহেল তাজ 

১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে গণভবনের সামনে সোহেল তাজ 

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ। ১০ এপ্রিলকে “প্রজাতন্ত্র দিবস” ঘোষণাসহ তিন দফা দাবিতে গণভবনের সামনে রয়েছেন তিনি।

- Advertisement -nagad

রোববার (১০ এপ্রিল) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৪টার পর সংসদ ভবনের দক্ষিণ গেটের সামনে (মানিক মিয়া এভিনিউ) অবস্থান নেন সোহেল তাজ। এসময় ব্যানার-ফেস্টুনসহ তার সঙ্গে যোগ দেন বিভিন্ন বয়সী কয়েকশ মানুষ। বিকেল সাড়ে চারটার দিকে মিছিল নিয়ে গণভবন অভিমুখে যাত্রা শুরু করেন সোহেল তাজ।

গণভবনের সামনে দাঁড়িয়ে সোহেল তাজ সাংবাদিকদের বলেন, ১৯৭১ সালের এই দিনে আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালনার লক্ষ্যে বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয়। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা পত্রের ওপর ভিত্তি করে  আমাদের প্রথম সরকার গঠিত হয়। এই সরকার মহান মুক্তিযুদ্ধের ৯ মাস নেতৃত্ব দিয়ে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনে। ১ কোটি শরণার্থী, মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ, আন্তর্জাতিক জিও পলিটিক্যাল পরিস্থিতি মোকাবিলা করে বিজয় নিয়ে আসে। পরবর্তীতে বঙ্গবন্ধুকে পাকিস্তান কারাগার থেকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীন মাটিতে নিয়ে আসে। আজকে সেই মুজিব নগর দিবস বা বাংলাদেশের প্রথম সরকার দিবস।

- Advertisment -

সর্বশেষ

Translate »