24.9 C
Chittagong
Thursday, 23 April 2026
বাড়িTop News৩ সংসদ সদস্যকে সাবধান করল ইসি 

৩ সংসদ সদস্যকে সাবধান করল ইসি 

 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তিন সংসদ সদস্যকে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারা হলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন, ঝিনাইদহ-১ আসনের মো. আবদুল হাই এবং ঝিনাইদহ-২ আসনে তাহজীব আলম সিদ্দীকি।

- Advertisement -nagad

আজ বৃহস্পতিবার (২ জুন) নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমানের সই করা চিঠিতে তাদেরকে আচরণবিধি প্রতিপালনে সাবধান করা হয়েছে।

এতে বলা হয়, সারাদেশে বিভিন্ন অঞ্চলে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে। এজন্য ইসি প্রণীত আচরণ বিধিমালা রয়েছে।তাতে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমান অধিকারের বিষয় বর্ণিত রয়েছে।

চিঠিতে বলা হয়, তবে লক্ষ্য করা যাচ্ছে; কোনও কোনও এলাকায় আচরণ বিধিমালার ব্যত্যয় ঘটানো হচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে।

আরও পড়ুন: ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থিতা বাতিল

তাতে উল্লেখ করা হয়, বিশেষ করে সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তির অন্তর্ভুক্ত স্থানীয় সংসদ সদস্যরাও নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। আচরণবিধির যা সুস্পষ্ট লঙ্ঘন। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান রয়েছে। তাই সংশ্লিষ্ট সব সংসদ সদস্যকে নির্বাচন কমিশনের বিধিবিধান অবগতির জন্য পুনরুল্লেখ করা হলো।

চিঠিতে বলা হয়, সংসদ সদস্যদের মাধ্যমে বা তাদের সংশ্লিষ্টতার কারণে আচরণবিধি লঙ্ঘনের মতো ঘটনা অনাকাঙ্ক্ষিত। এক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়-দায়িত্ব সংশ্লিষ্ট সংসদ সদস্য এড়াতে পারেন না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে আশাবাদী ইসি।

- Advertisment -

সর্বশেষ

Translate »