27.9 C
Chittagong
Wednesday, 22 April 2026
বাড়িTop Newsসীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন: নিহত বেড়ে ৪, দগ্ধ শতাধিক 

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন: নিহত বেড়ে ৪, দগ্ধ শতাধিক 

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ জুন) রাতে এ আগুনের ঘটনা ঘটে।

- Advertisement -nagad

এতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের নিহত হয়েছেন। দগ্ধ হয়েছে প্রায় শতাধিক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে।  

ডিপোতে আমদানি ও রপ্তানির বিভিন্ন মালবাহী কনটেইনার আছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগার পর কয়েকটি কনটেইনারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কনটেইনারে রসায়নিক থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের ঘটনা ঘটে। 

- Advertisment -

সর্বশেষ

Translate »