28.8 C
Chittagong
Sunday, 20 September 2026
বাড়িTop Newsআগামী মাসে ফের বাড়তে পারে জ্বালানি তেলের দাম 

আগামী মাসে ফের বাড়তে পারে জ্বালানি তেলের দাম 

 

আগামী মাসে ফের বাড়তে পারে জ্বালানি তেলের দাম। শুক্রবার (১৭ জুন) সকালে নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

- Advertisement -nagad

তিনি বলেন, পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে আগামী মাসে (জুলাই) জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী মাসে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারি। যাতে সাধারণ মানুষের ওপর চাপ না পড়ে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বাড়তে শুরু করেছে। এক মাসের ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি বেড়েছে গড়ে প্রায় ১৬ ডলার।

প্রসঙ্গত, দেশে বর্তমানে ডিজেল লিটারপ্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আর লিটারপ্রতি অকটেন বিক্রি হচ্ছে ৮৯ টাকায়।

- Advertisment -

সর্বশেষ

Translate »