26.3 C
Chittagong
Tuesday, 21 April 2026
বাড়িTop Newsফের মোদিকে আম পাঠালেন শেখ হাসিনা 

ফের মোদিকে আম পাঠালেন শেখ হাসিনা 

 

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -nagad

বাংলাদেশে এখন চলছে আমের ভরা মৌসুম। বরাবরের মতো এবারও মোদি ও কোবিন্দকে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর ভারতীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য ১ মেট্রিক টন ‘আম্রপালি’ পাঠিয়েছেন তিনি।

আজ কূটনৈতিক মাধ্যমে কোবিন্দ ও মোদির বাসভবনে আমগুলো পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রাশিয়ায় ব্যবসা বন্ধ করল কোকাকোলা, বেকার হাজার হাজার কর্মী

উল্লেখ্য, গত বছরও আমের মৌসুমে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিম বাংলা, ত্রিপুরা ও আসামের মুখ্য মন্ত্রীকে আম উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। ‘আম ও ইলিশের কূটনীতি’ সেই বন্ধনকে আরও আনন্দদায়ক করে তুলছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »