28.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsগাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ 

গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ 

 

গাজীপুরের কাপাসিয়ায় বাস-সিএনজি’র সংঘর্ষে শিশুসহ তিনজন ও সফিপুরে একজন মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। এঘটনায় দুইজন আহত হয়েছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -nagad

শনিবার (৯ জুলাই) সকাল ৮টার দিকে জেলার কাপাসিয়া উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কের কাপাসিয়া থানাধীন চেওরাইট এলাকায় ইলুর মোড়ে বাস-সিএনজি’র সংঘর্ষের ঘটনা ঘটে।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কুমিল্লায় বাস চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, শনিবার সকাল আটটার দিকে কাপাসিয়া উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কের কাপাসিয়া থানাধীন চেওরাইট এলাকায় ইলুর মোড়ে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশাকে ঢাকাগামী অজ্ঞাত একটি বাস চাপা দেয়। এতে সিএনজিতে থাকা ৪/৫জন যাত্রী গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুইজনকে নিহত ও দুই পুরুষকে আহতাবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ছয় বছর বয়সী এক মেয়ে ও ৩০-৩৫বছরের এক নারীকে মৃত অবস্থায় আনা হয়। ৩০-৩৫বছর বয়সী দুইজন পুরুষকে গুরুতর অবস্থায় হলে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজন পুরুষ মারা যান।

এছাড়া সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় টাক চাপায় অজ্ঞাত মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »