25.9 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop Newsকালীগঞ্জের তিন ইউনিয়নে ঈদুল আজহা উদ্‌যাপন 

কালীগঞ্জের তিন ইউনিয়নে ঈদুল আজহা উদ্‌যাপন 

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তিন ইউনিয়নের সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন অর্ধ-সহস্রাধিক মুসল্লি।

- Advertisement -nagad

শনিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়ায় জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল হামিদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সাল থেকে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি চর, তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি মুন্সিপাড়া জামে মসজিদ, চন্দ্রপুর ইউনিয়নের পানি খাওয়ার ঘাট ও একই ইউনিয়নের বোতলা এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে অনেক আগে থেকে কাকিনা, তুষভান্ডার ও চন্দ্রপুর ইউনিয়নের কিছু মানুষ ধর্মীয় অনুষ্ঠান পালন করেন।

এদিকে প্রতিবার ঈদের জামাত মুন্সিপাড়ার ঈদ গাহ মাঠে সরকারি নির্দেশনা মেনে মসজিদে জামাত আদায় করেছেন মুসল্লিরা। মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম মাজেদুল বলেন, স্বাস্থ্যবিধি মেনে সব মুসল্লি মিলে নামাজ আদায় করেছি। সকাল ১০টায় পবিত্র ঈদুল আজহা নামাজের প্রথম জামাত শুরু হয়।

কালীগঞ্জ উপজেলার হাড়িশহরের মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ্ বলেন, সারা বিশ্বে একই দিন ঈদ হবে। এ বিশ্বাস থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এ এলাকার মানুষ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »