27.2 C
Chittagong
Wednesday, 16 September 2026
বাড়িTop Newsচট্টগ্রামে খেলতে খেলতে খালে পড়ে ডুবে গেল দুই শিশু 

চট্টগ্রামে খেলতে খেলতে খালে পড়ে ডুবে গেল দুই শিশু 

 

চট্টগ্রামে খালে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় লিজার কলোনীতে এ ঘটনা ঘটে।

- Advertisement -nagad

নিহতরা হলেন- শামীম (১০) ও রবিউল ইসলাম (৭)।

নিহত দুই শিশুর প্রতিবেশী মোহাম্মদ ফারুক জানান, শামীম ও রবিউল পরিবারের সদস্যদের অগোচরে খালপাড়ে খেলতে যায়। একপর্যায়ে তারা খালে পড়ে গেলে স্থানীয় একজন দেখে স্বজনদের খবর দেয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে বেলা ২টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

শামীমের পিতার নাম মনির হোসেন, আর রবিউলের পিতা আয়ুব আলী। বাকলিয়া থানা পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তরে প্রক্রিয়া চলছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »