28.2 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop Newsটিকটক ব্যবহারকারীদের ওপর নজরদারি বাড়ানোর পরামর্শ 

টিকটক ব্যবহারকারীদের ওপর নজরদারি বাড়ানোর পরামর্শ 

 

ক্ষতিকর দিক বিবেচনায় টিকটক ব্যবহারকারীদের ওপর নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

- Advertisement -nagad

বৃহস্পতিবার (২১ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরও পড়ুন: জরুরি প্রাণী চিকিৎসা সেবায় চালু হয়েছে ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসা ক্লিনিক

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে টিকটকের অপব্যবহার ও ক্ষতিকর দিকগুলো বিবেচনায় এর ব্যবহারকারীদের ওপর নজরদারি বৃদ্ধি করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে চিঠি দেয়ার সুপারিশ করা হয়।

উল্লেখ্য, গত ১৩ জুলাই বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি বছর টিকটকে ভিডিও বানাতে গিয়ে ১০ জন তরুণ-তরুণী প্রাণ হারিয়েছে।

বৈঠকে মাদক ও হুন্ডির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সব আইন প্রয়োগকারী সংস্থাকে আরও জোরালো পদক্ষেপ নেয়ার সুপারিশ করে সংসদীয় কমিটি।

সভায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সার্বিক কার্যক্রম এবং দেশের সমসাময়িক পরিস্থিতির উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ এবং অন্যান্য সংস্থাগুলোর গৃহীত সার্বিক কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়।

কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মো. আফছারুল আমীন, সামছুল আলম, পীর ফজলুর রহমান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও রুমানা আলী বৈঠকে অংশ নেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »