27.1 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop News‘এখনো অফিসের সময় কমানোর সিদ্ধান্ত হয়নি’ 

‘এখনো অফিসের সময় কমানোর সিদ্ধান্ত হয়নি’ 

 

এখনো অফিস সময় কমানোর সিদ্ধান্ত হয়নি। অবস্থা বুঝে সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আর প্রয়োজন না হলে আগের মতো সব কাজ স্বাভাবিক গতিতেই চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

- Advertisement -nagad

বৃহস্পতিবার (২১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন বলেন, আমরা ধীরে ধীরে ম্যানেজের দিকে এগুচ্ছি। সংশ্লিষ্ট সবাইকে ইতোমধ্যে বার্তা দেয়া হয়েছে। এখন আলোচনা-পর্যালোচনা পর্যায়ে রয়েছে বিষয়টি। যদি এমনটা দেখি যে, বিদ্যুৎ কম ব্যবহার করে পুরো সময় অফিস করা সম্ভব হচ্ছে, তাহলে অফিসের সময় কমানোর প্রয়োজন নেই।

তিনি বলেন, জ্বালানি সাশ্রয়ে অন্যান্য সিদ্ধান্তের পাশাপাশি সরকারি অফিসের সময়ও দুই ঘণ্টা কমানোর প্রস্তাব থাকলেও বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

✪ আরও পড়ুন: যারা নীতি ও আদর্শহীন, তাদেরই পায়ের নীচে মাটি নেই: নৌপরিবহন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা বিষয়টি নিয়ে পর্যালোচনার মধ্যে রয়েছি, কোনটি করলে ভালো হয়। যা পরিস্থিতির ওপর নির্ভর করছে। যদি প্রয়োজন হয় তাহলে সেটাই করা হবে। তবে আমাদের এখন ২৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করলেই হচ্ছে। আর সব কর্মকাণ্ডকে স্বাভাবিক গতিতে রেখেই সরকার সব কাজ চালাতে চায়। এ কারণে দরকার না হলে স্বাভাবিক গতিতেই সব কাজ চলবে।

এছাড়াও তিনি বলেন, যথার্থ সময়েই পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। তবে সবাইকে এই বিষয়ে সতর্ক ও সজাগ থাকতে হবে। এ জন্য সবাইকে বার্তাও দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী ২৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বলেছেন। সবাই আরও একটু সতর্ক হয়ে আরও একটু বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। দেশজুড়ে প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারী রয়েছেন। তারা সবাই বিষয়টি যদি নিজ নিজ অফিসে ব্যবস্থাপনা করে চলেন তাহলে এটি সম্ভব হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »