32.6 C
Chittagong
Thursday, 23 April 2026
বাড়িTop Newsফেরিতে ২০ ও জাহাজের ভাড়া ৩০ শতাংশ বাড়লো, বৃহস্পতিবার থেকে কার্যকর 

ফেরিতে ২০ ও জাহাজের ভাড়া ৩০ শতাংশ বাড়লো, বৃহস্পতিবার থেকে কার্যকর 

 

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এবার ফেরিতে ২০ ও জাহাজের ভাড়া ৩০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে কার্যকর হবে বর্ধিত ভাড়া।

- Advertisement -nagad

মঙ্গলবার (১৬ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এ সিদ্ধান্ত নেয়।

আজ চ্যানেল 24কে এ বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি’র পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ফেরি এবং আমাদের জাহাজের ভাড়া সমন্বয় করা হয়েছে। এটা আগামী ১৮ আগস্ট থেকে কার্যকর হবে।

বিআইডব্লিউটিসি বর্তমানে ছয়টি রুটে ফেরিতে গাড়ি পারাপার করছে। রুটগুলোর মধ্যে রয়েছে- পাটুরিয়া দৌলতদিয়া,আরিচা-কাজিরহাট, শিমুলিয়া-বাংলাবাজার/মাঝিরকান্দি, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর এবং লাহারহাট-ভেদুরিয়া।

প্রসঙ্গত, এর আগে গত ১৯ জুন থেকে ফেরির ও যাত্রীবাহী জাহাজের ভাড়া ২০ শতাংশ বাড়িয়েছিল বিআইডব্লিউটিসি

- Advertisment -

সর্বশেষ

Translate »