32.7 C
Chittagong
Thursday, 23 April 2026
বাড়িTop Newsউত্তরায় গার্ডার দুর্ঘটনা: চীনা দূতাবাসকে জানাবে তদন্ত কমিটি 

উত্তরায় গার্ডার দুর্ঘটনা: চীনা দূতাবাসকে জানাবে তদন্ত কমিটি 

 

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে ১২০ টন ওজনের গার্ডার ছিটকে প্রাইভেটকারের ওপর পড়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান চায়নার গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) বিষয়ে বাংলাদেশে অবস্থিত চীনের দূতাবাসকে জানানো হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আক্তার।

- Advertisement -nagad

মঙ্গলবার (১৬ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আমাদের এই তদন্ত প্রতিবেদনেও বলা হয়েছে যে, তারা (ঠিকাদারি প্রতিষ্ঠান) সেফটির বিষয়টি অনেকবারই লঙ্ঘন করেছে। এজন্য আমরা বিষয়টি সংশ্লিষ্ট দূতাবাসকে জানাতে চাই। এটা তদন্তে আমরা বলেছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব নীলিমা আক্তার বলেন, আমি এক কথায় বলতে চাই, দায় এড়ানোর প্রশ্নই আসে না। বাংলাদেশের নাগরিকদের মূল্যবান জীবন চলে গেছে, এক্ষেত্রে আমরা কোনোরকম কম্প্রোমাইজ করতে চাই না।

আরও পড়ুন: উত্তরায় গার্ডার দুর্ঘটনা: রুবেলের মরদেহের দাবিদার ৭ স্ত্রী (ভিডিও)

তিনি বলেন, এ ঘটনার জন্য কে দায়ী সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের পরীক্ষা করে দেখতে হবে। সবগুলোর সঙ্গে একটা লিগ্যাল কানেকশন আছে। সে জিনিসগুলো আমাদের ফলো করতে হবে। এটা আপনারা এভাবে ভাবার কারণ নাই যে আমরা একটা চাইনিজ কোম্পানিকে দায়ী করে আমাদের দায় ছেড়ে দিচ্ছি। আমাদের নাগরিকের জীবন মূল্যবান। এটা খুবই দুঃখজনক ঘটনা। এটা এভাবে ছেড়ে দেয়া যেতে পারে?

ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য আমরা এই জিনিসগুলোকে পরীক্ষা করে দায়টা ফিক্সড করতে চাচ্ছি যে কে কতটুকু দায়ী, বলেন অতিরিক্ত সচিব।

তিনি বলেন, আমাদের কাজটি প্রায় ৮০ ভাগ হয়ে গেছে। এখন আমরা শাস্তি দিতে পারি, তাদের বাতিল করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা যদি পুনরায় কন্ট্রাক্টর সিলেকশনে যাই তাহলে আমাদের জনগণকে আরও ভোগান্তির দিকে ঠেলে দেয়া হবে। কিন্তু ভোগান্তি এক জিনিস আর লাশ দেখা আরেক জিনিস। সেজন্য আমরা আর কম্প্রোমাইজ করছি না।

- Advertisment -

সর্বশেষ

Translate »