27.8 C
Chittagong
Monday, 6 April 2026
বাড়িবিভাগীয় সংবাদকাপ্তাই হ্রদে পর্যটকবাহি নৌকাডুবিতে ২জনের মৃত্যু

কাপ্তাই হ্রদে পর্যটকবাহি নৌকাডুবিতে ২জনের মৃত্যু

 

রিপন মারমা রাঙ্গামাটি
রাঙামাটি কাপ্তাই হ্রদে পর্যটকবাহী নৌকাডুবিতে মুমূর্ষ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে রাঙ্গামাটি সদরে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং মুমূর্ষ্য ৩ জনকে ঔ হাসপাতালে রেখে চিকিৎসা করা হচ্ছে। নিহতরা হচ্ছে, চায়না রানীও পুষ্প রানী দুইজনেই নারী বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর খান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার(২০ ফেব্রুয়ারী) বিকেলে রাঙ্গামাটি শহরের দেশী বাংলো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলো মীনা রানী বর্মন, সচিন্দ্র মন্ডল ও নমিতা বর্মণ, আরো জানা গেছে নিহত-আহত সকলে মিলে মোট ৫৬ জন জয়পুরহাটের পাচবিবি এলাকা থেকে রাঙ্গামাটি কাপ্তাই লেক ও ঝুলন্ত ব্রিজ দেখতে বেড়াতে আসেন। বিকেল বেলা ঝুলন্ত ব্রিজ দেখে ডিসি বাংলো সংলগ্ন এলাকায় আসলে হঠাৎ করে তাদের বহনকারী দেশীয় ইঞ্জিন বোটটি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা প্রশাসনের সকলের সহযোগিতা নিয়ে হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »