নিজস্ব প্রতিবেদকঃ বোয়ালখালী প্রেসক্লাবের ঈদ পুণর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে গত ১৭ এপ্রিল বোয়ালখালী উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে এক বর্ণাঢ্য সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বোয়ালখালী প্রেসক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম ৮ আসনের সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহ।প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইয়াসিন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেসক্লাবে’র সাবেক সভাপতি ও বাংলাটিভি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী লোকমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি বলেন- ‘সাংবাদিকরা সমাজের দর্পন, তাদের বাদ দিয়ে কখনো রাস্ট্র ব্যবস্থাপনা ও উন্নয়ন সম্ভব নয়। তাই সাংবাদিক,প্রশাসন,রাজনীতি ও রাষ্ট্রযন্ত্র সব সময় এক এবং অভিন্ন। দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা মাথায় রেখে সরকার কাজ করছেন।’ এসময় তিনি সংবাদপত্র ও সাংবাদিকতার মান ধরে রাখতে সব সময় বস্তুনিষ্ঠ, স্বচ্ছ ও তথ্য সমৃদ্ধ সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব, ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোস্তাক আহমেদ খান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, জেলার সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, চট্টগ্রাম মহানগর দুদকের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, উপজেলার সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, বিএনপি নেতা নুরুল করিম নুরু, পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর, সহসভাপতি শফিকুল ইসলাম শাহীন, সহ সাধারণ সম্পাদক ও নবগঠিত বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব হাজি আবু আকতার। বোয়ালখালী খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশন আহবায়ক এস এম ফরিদ,
চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন জনি, মোঃ কামাল উদ্দিন, এডভোকেট মোঃ এসকান্দর, এডভোকেট সামশুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তা হাসান চৌধুরী, বিএনপি নেতা পেয়ার মোহাম্মদ, শাকপুরা চৌমুহনী ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মতিউর রহমান রাসেল। উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক স্বপন কুমার শীল, ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ হাসান চৌধুরী, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া সহ আরো অনেক প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক দের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা, সঠিক সংবাদ পরিবেশন ও প্রশাসনিক কাজে তথ্য দিয়ে সহযোগিতার জন্য বোয়ালখালী প্রেসক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বোয়ালখালী প্রেসক্লাবের এই আয়োজনের প্রশংসা করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল উপভোগ করার মতো।একদিকে যেমন দেশের খ্যাতিমান শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা অন্যদিকে প্রেসক্লাব সদস্যদের অংশ গ্রহণে একক সংগীত ও কৌতুক পরিবেশন। সবার পছন্দের জনপ্রিয় ব্রান্ড সংগীতের পাশাপাশি, আধুনিক গান, লোকসংগীত, বাউল গানের আয়োজন ছিল হৃদয় ভরে দেয়ার মতো। এরসাথে নৃত্যশিল্পীদের পরিবেশনা উৎসবকে পরিপূর্ণতা দিয়েছে প্রকৃত উৎসবে।অনুষ্ঠানের শেষের দিকে প্রেসক্লাব সদস্যদের পরিবারের খুশির পূর্ণতা আসে রাফেল-ড্র অনুষ্ঠিত হবার মধ্যদিয়ে এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রেস ক্লাব নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অধীর বড়ুয়ার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, সাইফুদ্দিন খালেদ, দপ্তর সম্পাদক এস এম নাঈম উদ্দিন।সিনিয়র সদস্য হিমাদ্রী রাহা, এমরান চৌধুরী, শাহালম বাবলু, মো: খোরশেদ আলম, তৌহিদুর রহমান, এম মনির চৌধুরী রানা, খোরশেদুল আলম, এম আর তাওহীদ,আব্দুল মতিন চৌধুরী রিপন, শাহেদ হোসেন ছোটন, সবুজ অরণ্য, মোঃ ফজলুল রহমান সম্রাট, তাজুল ইসলাম, বিপ্লব দাস প্রমুখ।

