27.1 C
Chittagong
Thursday, 23 April 2026
বাড়িTop Newsঅ্যাম্বুলেন্সে স্বামীর ইয়াবা পাচার, রোগীর অভিনয়ে আপন স্ত্রী! ,

অ্যাম্বুলেন্সে স্বামীর ইয়াবা পাচার, রোগীর অভিনয়ে আপন স্ত্রী! ,

এম্বুলেন্সে ইয়াবা পাচার

  এম,এফ রহমান সম্রাট

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

- Advertisement -nagad

সোমবার (২০ এপ্রিল) কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার জলিলের দোকান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার কধুরখীল এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. একরাম হোসেন (৪৫) এবং তার স্ত্রী রুমা আক্তার (৩৮)। তারা কক্সবাজার সদর উপজেলার নতুন বাহারছড়া জয়নাল সওদাগরের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি রেইডিং টিম গঠন করে অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয় এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

তল্লাশির সময় অ্যাম্বুলেন্সটির ড্রাইভিং সিটের পেছনে বিশেষভাবে লুকানো অবস্থায় স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো ৫টি পোটলার ভেতরে ৫০টি জিপারলক প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১০ হাজার ইয়াবা পাওয়া যায়, যার মোট ওজন প্রায় ১ কেজি। এ সময় উদ্ধার করা হয়—একটি অ্যাম্বুলেন্স (চাবিসহ), গাড়ির ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, প্রাপ্তি স্বীকার রশিদ, ড্রাইভিং লাইসেন্স এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. মোস্তফা সিকদার ইমন। তিনি জানান, অভিযানের সময় দেখা যায়, অভিযুক্ত রুমা আক্তার নিজেকে রোগী হিসেবে উপস্থাপন করে শুয়ে ছিলেন; যাতে করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »