26.8 C
Chittagong
Sunday, 2 August 2026
বাড়িTop Newsবোয়ালখালীতে শর্ট সার্কিটের আগুনে ৪ টি বসতঘর ভস্মীভূত

বোয়ালখালীতে শর্ট সার্কিটের আগুনে ৪ টি বসতঘর ভস্মীভূত

 

- Advertisement -nagad

খোরশেদ আলম
বোয়ালখালী( চট্টগ্রাম) প্রতিনিধি ঃ-
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের চরখিদিরপুর বড়ুয়া পাড়া এলাকায় শর্টসার্কিটের আগুনে ৪টি বসত ঘর পুড়ে গেছে
১৮ই সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা ৭ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
বসত ঘরের মালিক কল্যাণী বড়ুয়া ও প্রভা বড়ুয়া জানান, সন্ধ্যায় আমাদের ঘরে আগুন লাগে
এতে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান,আগুনে কল্যাণী বড়ুয়ার ঘর সহ ৪ টি বসত ঘর পুড়ে পুড়ে যায়।
খবর পেয়ে বোয়ালখালী ফায়ার স্টেশনের ১টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনেন এমনটাই জানিয়েছেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো.সাইদুর রহমান।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে ‘বৈদ্যুতিক শট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৪ টি বসত ঘর পুড়ে যায়। প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসহাব উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি ৪ টি বসত ঘর পুড়ে গেছে । এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা যাচ্ছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »