26.6 C
Chittagong
Saturday, 6 June 2026
বাড়িTop Newsএনআইডি সেবা বন্ধ 

এনআইডি সেবা বন্ধ 

 

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা বন্ধ রেখেছে নির্বাচন কমিশন। তবে শিগগিরই সেবা প্রদান চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর।ইসির ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার (এনআইডি) সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম বলেন, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। কাজ চলমান থাকায় এনআইডি সংক্রান্ত সেবা ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত

- Advertisement -nagad

এর আগে সাইবার হামলা ঠেকাতে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়।

এছাড়া ২০২২ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন।

- Advertisment -

সর্বশেষ

Translate »