21.7 C
Chittagong
Monday, 6 April 2026
বাড়িTop Newsরাঙামাটিতে বজ্রপাতে নিহত ৪

রাঙামাটিতে বজ্রপাতে নিহত ৪

 

রাঙামাটি করেসপন্ডেন্ট :: রাঙামাটির লংগদু উপজেলায় আলাদা ঘটনায় বজ্রপাতে এক নারীসহ নিহত হয়েছেন ৪ জন।

- Advertisement -nagad

শনিবার (১৫ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার আটারকছড়া ইউনিয়নের একজন ও কাপ্তাই হ্রদে চলমান বোটে বজ্রপাতে তিনজন নিহত হন।

আটরকছড়া ইউনিয়ন পরিষদের সচিব আল আমিন বলেন, আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার ইব্রাহিম ভাইয়ের স্ত্রী রিনা বেগম (৩৬) কিছুক্ষণ আগে বজ্রপাত নিহত হয়েছেন।

এদিকে ভাসান্যদম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হযরত আলী বলেন, মাইনীমুখ থেকে মিনা বাজার যাওয়ার পথে বজ্রপাতে তিনজন নিহত হন এবং একজন পানিতে ডুবে নিখোঁজ আছেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »