30.7 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িTop News'সার্বভৌমত্বে আঘাত এলে প্রতিহত করতে প্রস্তুত সেনাবাহিনী'

‘সার্বভৌমত্বে আঘাত এলে প্রতিহত করতে প্রস্তুত সেনাবাহিনী’

 

জেলা করেসপন্ডেন্ট,  শরীয়তপুর ::  যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এলে সেটা প্রতিহত করতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তুত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই।

- Advertisement -nagad

শরীয়তপুরের জাজিরায় আজ শনিবার (১৫ জুন) দুপুরে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল সেনানিবাসে একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে একথা বলেন এস এম শফিউদ্দিন আহমেদ।

সেনাবাহিনীর প্রধান বলেন, ‘আমরা বলেছি যে, আমাদের শত্রু আক্রমণ প্রতিহত করব, এতে কোনো সন্দেহ নেই। বর্ডারে কিছু কিছু বর্ডার ভায়োলেশন আছে। সেখানে আমাদের বার্ডার গার্ড আছে। আমাদের কোস্ট গার্ড আছে। তারা বিষয়টি সম্পূর্ণ তদারকি করছে। আমরা প্রস্তুত আছি। এর থেকে লেভেল যদি অন্যদিকে যায়, তার সমুচিত জবাব আমরা দেব।’

সেনাবাহিনী প্রধান বলেন, সেনাবাহিনীর নতুন ইউনিটের সব সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং বীর শহিদদের যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে কাঙ্খিত স্বাধীনতা। তিনি বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিরক্ষা নীতির আলোকে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় প্রণীত হয় ফোর্সেস গোল ২০৩০। আজকের এই পতাকা উত্তোলনের মাধ্যমে ফোর্সেস গোল আরেক ধাপ বাস্তবায়িত হয়েছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »