27 C
Chittagong
Wednesday, 8 April 2026
বাড়িআন্তর্জাতিকহার্দিক'ই টি-টুয়ান্টি ফরম্যাটে প্রথম কোনো ভারতীয় অলরাউন্ডার!

হার্দিক’ই টি-টুয়ান্টি ফরম্যাটে প্রথম কোনো ভারতীয় অলরাউন্ডার!

 

সম্প্রতি সময়টা দুর্দান্ত কাটাচ্ছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সেই সঙ্গে ১৩ বছর পর বিশ্বকাপ শিরোপার খরা কাটানোর জন্য অসামান্য অবদান রাখেন তিনি। এবার আইসিসির পক্ষ থেকে সেই পুরস্কার পেলেন এই অলরাউন্ডার। ক্যারিয়ারে প্রথম বারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করলেন তিনি। শুধু তাই নয়, হার্দিকই প্রথম ভারতীয় অলরাউন্ডার—যিনি টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে পৌঁছেছে। এর আগে কোনো ভারতীয় গড়তে পারেনি এমন কীর্তি ।

- Advertisement -nagad

গতকাল বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। সেই হালনাগাদে দেখা ২২২ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ উন্নতি করে লঙ্কান তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষস্থানে অবস্থান করছেন তিনি। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আট ম্যাচে ছয় ইনিংস ব্যাট করে ৪৮ গড়ে তার ব্যাট থেকে আসে ১৪৪ রান। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে খেলেন ৫০ রানের অপরাজিত ইনিংস। যা বিশ্বকাপে এই অলরাউন্ডারে এক ম্যাচের সর্বোচ্চ রান।

এছাড়াও আট ইনিংসে বল করে ১৭.৩৬ গড়ে শিকার করেন ১১টি উইকেট। অন্যদিকে ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। সেই সঙ্গে শেষ ওভারে তার দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে রোহিত শর্মার দল। অন্যদিকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সময়টা ভালো না কাটলেও অতীতের পারফরম্যান্সও রেটিংয়ে এগিয়ে থাকায় পান্ডিয়ার সঙ্গে যৌথ অবস্থানে আছেন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

- Advertisment -

সর্বশেষ

Translate »