27 C
Chittagong
Wednesday, 8 April 2026
বাড়িঅপরাধচুয়াডাঙ্গায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশী আহত

চুয়াডাঙ্গায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশী আহত

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আজমুল হোসেন নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টায় সীমান্তের ওপারে ভারতের ভেতর এ ঘটনা ঘটে। আহত ওই বাংলাদেশিকে উদ্ধার করে দেশটির শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেছে বিএসএফ।

- Advertisement -nagad

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিননায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সীমান্তে বিএসএফের গুলিতে আজমুল হোসেন নামে এক যুবকের আহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে আজমুলসহ ৬-৭ জন বাংলাদেশি দামুড়হুদার ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় বিএসএফের মালুয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় আজমুল পায়ে গুলিবিদ্ধ হলে তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে বিএসএফের সদস্যরা আহত আজমুলকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আজমুল হোসেন ওই হাসপাতালে রয়েছেন।

 

- Advertisment -

সর্বশেষ

Translate »