27.8 C
Chittagong
Monday, 6 April 2026
বাড়িজাতীয়আওয়ামী ব্যানারে নির্বাচিত কাউকে কোথাও দায়িত্ব পালন করতে দেয়া হবেনা

আওয়ামী ব্যানারে নির্বাচিত কাউকে কোথাও দায়িত্ব পালন করতে দেয়া হবেনা

 

রাঙ্গামাটির পৌরসভা মেয়রকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পৌরসভা চত্বরের সমাবেশ থেকে এ আলটিমেটাম দেয়া হয়।

- Advertisement -nagad

এর আগে শহরের দোয়েল চত্বর থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পৌরসভা কার্যালয়ের সামনে অবস্থা নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল আহাদ, আফিয়া বেগম, শরিফুল ইসলাম শাকিল প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগের ব্যানারে নির্বাচিত কোনো জনপ্রতিনিধি কোথাও দায়িত্ব পালন করতে পারবে না, রাঙ্গামাটি পৌরসভার মেয়র এখনো দায়িত্ব পালন করছে, আপনাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। যদি তা না করে, তাহলে ছাত্র সমাজ এই পৌরসভার অবস্থা গণভবনের মতো করবে।পরে বিক্ষোভকারীরা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সামনেও বিক্ষোভ করে।

অপরদিকে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যার দায়ে শেখ হাসিনাসহ সব অপরাধীদের বিচারের দাবিতে শহরের মোড়ে মোড়ে অবস্থান কর্মসূচী পালন করছে রাঙ্গামাটি জেলা বিএনপি।

রাঙ্গামাটিতে ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে কোনো কর্মসূচী পালনের খবর পাওয়া যায়নি

- Advertisment -

সর্বশেষ

Translate »