25.4 C
Chittagong
Monday, 3 August 2026
বাড়িঅপরাধ১০ দিনের রিমান্ডে পলক, টুকু ও সৈকত

১০ দিনের রিমান্ডে পলক, টুকু ও সৈকত

 

রাজধানীর পল্টনে রিকশাচালক হত্যা মামলায় গ্রেফতার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

- Advertisement -nagad

আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ গতকাল বুধবার রাতে এক খুদে বার্তায় এই তিনজনকে গ্রেপ্তারের কথা জানায়। সেই বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

 

- Advertisment -

সর্বশেষ

Translate »