31.3 C
Chittagong
Saturday, 11 April 2026
বাড়িTop Newsশিগগিরই ভুয়া অনলাইনের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

শিগগিরই ভুয়া অনলাইনের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

 

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, শিগগিরই ভুয়া অনলাইনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -nagad

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনলাইন জার্নাল ‘রিপোর্টার্স ভয়েস’ উদ্বোধন ও ডিআরইউ সদস্য লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী হাছান মাহমুদ এ কথা বলেন। ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আল আরাফাহ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান এবং ডিআরইউ সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী এ সময় বক্তব্য দেন।

মন্ত্রী বলেন, ২০০৯ সালে হাতে গোনা কয়েকটি অনলাইন ছিল, এখন অনলাইনের সংখ্যা অনেক, তবে সবগুলো অনেক ক্ষেত্রেই সহায়ক নয়। সে জন্য অনলাইন রেজিস্ট্রেশনের কার্যক্রম চলছে। যে সমস্ত অনলাইন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবর্তে ব্যক্তিস্বার্থে ব্যবহৃত হয়, যে সমস্ত অনলাইন গুজবের সঙ্গে যুক্ত এবং সমাজে অস্থিরতা তৈরি করে, সেগুলোর ব্যাপারে আগামী বছর থেকে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু হবে।

অনলাইন নিউজ পোর্টাল রেজিস্ট্রেশনের কার্যক্রম এগিয়ে যাওয়ার পর এই আইনগত ব্যবস্থা শুরু হবে উল্লেখ করে ড. হাছান বলেন, এটি যেমন সমাজের চাহিদা, একইভাবে সাংবাদিক সমাজেরও চাহিদা। যেসব অনলাইন নিউজ পোর্টাল সত্যিকার অর্থে সংবাদ পরিবেশনের জন্য কার্যক্রম পরিচালনা না করে ভিন্ন উদ্দেশ্যে কাজ করে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »