27.9 C
Chittagong
Thursday, 9 April 2026
বাড়িTop Newsনাটোরে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৩-৫ টাকা

নাটোরে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৩-৫ টাকা

 

নাটোরের হাঁটবাজারগুলোতে মজুতদার পেঁয়াজ সরবরাহ কমিয়ে দেওয়ায় প্রতি কেজি পেঁয়াজে ৮ থেকে ১০ টাকা বাড়লেও শনিবার (২৮ নভেম্বর) থেকে আবার সরবরাহ বেড়েছে পেঁয়াজের। এতে করে আবারও প্রতি কেজিতে ৩ থেকে ৫ টাকা কমেছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে জেলা বৃহত্তম পেঁয়াজে হাট নলডাঙ্গায় প্রায় ২ হাজার মণ পেঁয়াজ উঠেলেও পাইকারি ক্রেতা ছিল কম। ব্যবসায়ীদের দাবি, আগাম জাতের পেঁয়াজ উঠার সময় হওয়ায় আগামী ২ সপ্তাহের মধ্যে আরও কমে যাবে।গত ২ সপ্তাহ আগে নাটোর জেলার বিভিন্ন হাটগুলোতে ব্যাপক পেঁয়াজ সরবরাহ শুরু হয়। এর প্রেক্ষিতে পাইকারি বাজারের ৫৫ থেকে ৬০ টাকা পেঁয়াজ বিক্রি হয় ৪০ থেকে ৪৫ টাকায়। পেঁয়াজের দাম কমে আসায় হাটবাজারগুলোতে সরবরাহ কমিয়ে দেন মজুতদার কৃষক ও ব্যবসায়ীরা। এতে পেঁয়াজের ৮ থেকে ১০ টাকা বেড়ে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হয় পেঁয়াজ। শনিবার সকালে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ সরবরাহ হওয়ায় নলডাঙ্গা হাটে পেঁয়াজের দাম কমে ৪৫ টাকা থেকে ৫০ টাকায় বিক্রি হয়।তবে কৃষকদের দাবি, পেঁয়াজের বিজ দাম বৃদ্ধি ও সংরক্ষণ করতে গিয়ে পেঁয়াজ ওজনে কমে যাওয়ায় তাদের লোকসান হচ্ছে।কৃষকরা জানান, বাজারে পেঁয়াজের দাম নেই। যে দাম বলে ওই দামে বিক্রি করলে সার ও ওষুধের দামই উঠে না। এতে লাভ করব কীভাবে।   আর স্থানীয় আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা জানান, অতিরিক্ত লাভের আশায় কৃষক ও মজুতদাররা পেঁয়াজ সংরক্ষণ করে। সরকারের আমদানির কারণে মজুতদারদের সেই উদ্দেশ্য সফল হয়নি। এ ছাড়া নতুন পেঁয়াজ বাজারে আসার সময় হওয়ায় সরবরাহ বাড়ছে। আর ২ সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম আরও কমে আসবে জানান এখানকার ব্যবসায়ীরা।কৃষি বিভাগ জানায়, চলতি বছর নাটোর জেলায় প্রায় ৭২ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয়। এর মধ্যে ৫০ হাজার টন পেঁয়াজ মজুত করেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। আর বর্তমানে জেলায় মজুত আছে প্রায় ২০ হাজার টন পেঁয়াজ। এর মধ্যে নলডাঙ্গা উপজেলায় মজুত আছে প্রায় ১৫ হাজার টন পেঁয়াজ।

- Advertisment -

সর্বশেষ

Translate »