32.4 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িTop Newsজামায়াত 'মব কালচারে' জড়িত নয় : ডা. শফিকুর রহমান

জামায়াত ‘মব কালচারে’ জড়িত নয় : ডা. শফিকুর রহমান

  CNN Bangladesh

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,  নীলফামারী :: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে দীর্ঘদিন ধরে ‘মব কালচার’ চলছে, তবে এসব সহিংসতায় জামায়াতের কোনো কর্মী বা সমর্থক জড়িত নেই। ১৯৭২ সাল থেকেই দেশে মব পরিস্থিতি চলমান। আমরা মবের ঘোরবিরোধী। জামায়াতের কোনো কর্মী এসব ঘটনার সঙ্গে জড়িত নেই।

- Advertisement -nagad

শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
লালমনিরহাটের পাটগ্রামের সাম্প্রতিক সহিংসতার উদাহরণ টেনে শফিকুর রহমান বলেন, দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। সেজন্যই আমরা সংস্কারের কথা বলছি। মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়।
তিনি আরও বলেন, যারা এসব ঘটনায় জড়িত, তাদের নিজ নিজ দলের নেতাদের উচিত কর্মীদের নিয়ন্ত্রণে আনা। এরপর রাষ্ট্রের দায়িত্ব পরিস্থিতি সামাল দেওয়া।

জানা গেছে, বিকেল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতের বিভাগীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এটি রংপুরে জামায়াতের ১৭ বছর পর বড় ধরনের কোনো সমাবেশ।

সিএনবিএন /জেলা/এলসি

- Advertisment -

সর্বশেষ

Translate »