30.3 C
Chittagong
Sunday, 12 April 2026
বাড়িTop Newsসংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর...

সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত

মঙ্গলবার বিকালে রাউজানে সত্তারহাট এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।

  CNN Bangladesh

সিনিয়র করেসপন্ডেন্ট,  চট্টগ্রাম :: চট্টগ্রামের রাউজানে মঙ্গলবার বিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সাথে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠিতে কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়। ২০২০ সালের ডিসেম্বরে এই কমিটি গঠন করা হয়েছিল।
আরেকটি চিঠিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত করা হয়েছে। এছাড়া দলের ভেতরে সংঘাত, হানাহানি সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করায় উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ার হাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদ বাতিল করে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে রাউজানে সত্তারহাট এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে ওই ঘটনা ঘটেছিল বলে পুলিশ জানিয়েছে।

- Advertisement -nagad

সিএনবিএন / সিটিজি/ সিএল

- Advertisment -

সর্বশেষ

Translate »