32 C
Chittagong
Sunday, 12 April 2026
বাড়িTop Newsসেনাবাহিনীর বাঘাইহাট জোনের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ, কার্তুজ উদ্ধার 

সেনাবাহিনীর বাঘাইহাট জোনের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ, কার্তুজ উদ্ধার 

সশস্ত্র দলটি সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে সেনা টহল দলের উপর গুলি বর্ষণ করে পালানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। 

  CNN Bangladesh

নিউজ ডেস্ক,  সিএনএন বাংলাদেশ :: সেনাবাহিনীর বাঘাইহাট জোনের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ, কার্তুজ উদ্ধার করা হয়েছে।  এ সময় সশস্ত্র সন্ত্রাসীদের সাথে গুলাগুলির ঘটনাও ঘটেছে।  খবর আইএসপিআর’র

- Advertisement -nagad

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন কর্তৃক ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নরেন্দ্র কারবারি ত্রিপুরা পাড়া নামক একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে, সশস্ত্র দলটি সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে সেনা টহল দলের উপর গুলি বর্ষণ করে পালানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়।

সন্ত্রাসীরা পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর টহলদল ১টি সাবমেশিনগান (SMG), ৩টি দেশীয় তৈরী বন্দুক, ১টি এলজি, ১টি সাব মেশিনগানের ম্যাগাজিন, ১টি পোচ, ৭ রাউন্ড এ্যামোনিশন, ১৭টি খালী খোসা, ২৫টি বিভিন্ন লটের এসএমজির খালী খোসা, ২টি কার্তুজ, ৪টি ওয়াকিটকি, ১টি মটরোলা সেট, ৪টি ওয়াকিটকি চার্জার, ২টি ক্যামেরা, ১টি স্পাই ক্যামেরা সান গ্লাস, ১টি স্পাই ক্যামেরা ডিভাইস চার্জার, ৩টি পেন ড্রাইভ, ৪টি ইউপিডিএফ সংগঠনের পতাকা, ৫টি ইউপিডিএফ সংগঠনের আর্ম ব্যান্ড এবং ১২টি বিভিন্ন প্রকারের বই উদ্ধার করা হয়।

পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সিএনবিএন / সিএইচটি/ সিএমএল

- Advertisment -

সর্বশেষ

Translate »