33.2 C
Chittagong
Saturday, 6 June 2026
বাড়িTop Newsচট্টগ্রামে পানির তোড়ে কালভার্ট ভেঙে দুই ভাগ

চট্টগ্রামে পানির তোড়ে কালভার্ট ভেঙে দুই ভাগ

  CNN Bangladesh

সিনিয়র করেসপন্ডেন্ট :: চট্টগ্রামে গত রাত থেকে টানা বর্ষণে পানির তোড়ে ৪৫ বছর আগে নির্মিত একটি কালভার্ট ভেঙে পড়েছে।

- Advertisement -nagad

বৃহস্পতিবার ভোরে নগরীর স্টারশিপ এলাকার বায়েজিদ বোস্তামি সড়কে শীতলঝর্ণা খালের ওপর নির্মিত এ কালভার্টটি ভেঙে পড়ে।

কালভার্টের দুই ভাঙা অংশ। ছবি : সিএনএন বাংলাদেশ

নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেন মোড় এলাকায় যাতায়াতে এই কালভার্টটি ব্যবহার হতো। এতে চার লেন সড়কের একপাশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই এলাকায় পোশাক কারখানাসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

কালভার্টের ভাঙা একটি অংশ। ছবি সিএনএন বাংলাদেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, তারা দ্রুত কালভার্টটি মেরামতের কাজ শুরু করবেন।

সাধারণ মানুষের ভোগান্তি দেখতে ও কালভার্টের ভেঙে যাওয়া দেখতে গেলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : সিএনএন বাংলাদেশ

এদিকে চট্টগ্রামে গত কয়েকদিন ভারী বৃষ্টিপাতের কারণে চকবাজার ও আগ্রাবাদসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

সিএনবিএন /সিটিজি /সিএল

- Advertisment -

সর্বশেষ

Translate »