21.7 C
Chittagong
Monday, 6 April 2026
বাড়িTop Newsবোয়ালখালীতে দেশীয় অস্ত্রসস্ত্র ও বাবা-ছেলেসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী

বোয়ালখালীতে দেশীয় অস্ত্রসস্ত্র ও বাবা-ছেলেসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী

  CNN Bangladesh

নিউজ ডেস্ক,  সিএনএন বাংলাদেশ :: চট্টগ্রামের বোয়ালখালীতে আগ্নেয়াস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে সেনাবাহিনী। একইসঙ্গে এক ইয়াবা কারবারিকে আটক করা হয়েছে।

- Advertisement -nagad

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোররাতে উপজেলার কধুরখীল ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন—মো. জাকির হোসেন (৭২), মো. আরমান হোসেন জিশান (২৮) ও জুবাইদ হোসেন রাব্বি (১৭)। এদের মধ্যে জাকির ও আরমান সম্পর্কে বাবা-ছেলে।

জানা গেছে, গোপন সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন আল মামুনের নেতৃত্বে কধুরখীল ইউনিয়নের অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২টি দেশীয় পিস্তল, ৩টি দেশীয় অস্ত্র, ২টি হ্যান্ডস্টিক ও ৩টি মোবাইল জব্দ করা হয়।

জব্দ করা মালামালসহ তিন আসামিকে বোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী

- Advertisment -

সর্বশেষ

Translate »