32 C
Chittagong
Monday, 6 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামসিএমপি কমিশনারের বক্তব্য প্রত্যাহার দাবি সাংবাদিক নেতৃবৃন্দের

সিএমপি কমিশনারের বক্তব্য প্রত্যাহার দাবি সাংবাদিক নেতৃবৃন্দের

  CNN Bangladesh

নিউজ ডেস্ক,  সিএনএন বাংলাদেশ :: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ( সিইউজে ) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, আমরা কোন পুলিশ কর্তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়াইনি। কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও দাড়াঁইনি। আমরা দাড়িঁয়েছি আমাদের সহকর্মীর প্রতি একজন পুলিশ কর্মকর্তার হুমকীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। প্রেসক্লাব যারা দখল করে নিজেদের হর্তাকর্তা ভাবছেন তাদের কাছে প্রশ্ন করতে চাই এ পরিস্থিতিতে আপনারা আজকে নিরব কেন। যখনই আমাদের অধিকারের প্রশ্ন এসেছে আমরা যুৎবদ্ধভাবে কাজ করেছি। অবিলম্বে পুলিশ কমিশনারের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যাহারের উদ্যোগ না দিলে চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে সংগ্রামী কর্মসূচী পালন করবে।

- Advertisement -nagad

সাংবাদিক ও সাংবাদিকতার বিরুদ্ধে সিএমপি কমিশনারের সাম্প্রতিক হুমকি, বেআইনী ও অশিষ্টতাপূর্ণ আচরণের প্রতিবাদে সিইউজের উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ বৃহষ্পতিবার বিকাল আড়াইটায় চট্টগ্রাম নগরীর এস এস খালেদ রোডে এ মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়।

সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম বলেন, সাংবাদিকরা নিশ্চুপ থাকলে সমাজ অন্ধকার হয়ে যাবে। প্রকৃত সাংবাদিকদের কোন বন্ধু নেই। সাংবাদিকদের প্রকৃত বন্ধু হচ্ছে জনগন।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা বলেন, সাংবাদিকরা জেগে উঠেছেন। সাংবাদিকরা প্রতিবাদ করতে রাজপথে এসেছেন। আজকের এ প্রতিবাদী কমর্সূচীর মাধ্যমে সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়েছে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, সিএমপি কমিশনারের প্রতিবাদলিপিকে আমি প্রতিবাদলিপি বলছি না। আমি এটাকে হুমকী হিসেবে বিবেচনা করি। সিএমপি কমিশনার এ ধরনের ভাষায় কথা বলতে পারেন না। আমরা আপনার কাছ থেকে সাংবাদিকতা শিখতে রাজি নই। আমরা আপনার প্রতিষ্ঠানের অনিয়ম দূর্নীতি সম্পর্কে মানুষকে অবহিত করতে সাংবাদিকতা করি। অবিলম্বে পুলিশ কমিশনারকে তাঁর অশিষ্ট বেআইনী বক্তব্য প্রত্যাহার করতে হবে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমদ বলেন, সাংবাদিকদের একটি অংশের নির্লজ্জতার কারণে আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। এ সুযোগে পুলিশও সাংবাদিকদের উপর চড়াও হওয়ার সুযোগ নিচ্ছে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল বলেন, সাংবাদিকরা রাজপথে নেমেছেন তাদের নিরাপত্তার জন্য। সাংবাদিকতার স্বাধীনতার জন্য। কিন্তু সাংবাদিকতার নিরাপত্তা ও স্বাধীনতা আজ পযর্ন্ত নিশ্চিত হয়নি।

সমাবেশের আরো বক্তব্য রাখেন- সিইউজের সহসভাপতি সাইদুল ইসলাম, টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম, চট্টগ্রাম টিভি রিপোর্টার্স নেটওয়ার্কের সদস্য সচিব একে এম আজাদ, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য প্রণব বড়ুয়া অর্ণব, আজহার মাহমুদ, চ্যানেল ২৪ এর জেষ্ঠ্য প্রতিবেদক এমদাদুল হক, দৈনিক আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদ উল্লাহ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব, চট্টগ্রাম মাল্টিমিয়ায় জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবির আহমেদ প্রমুখ।

মানববন্ধনে সিইউজের সহ-সভাপতি স ম ইব্রাহিম, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি খোরশেদুল আলম, ডেইলি স্টারের ব্যুরো চিফ শিমুল নজরুল, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুনা আনসারি, চট্টগ্রাম টিভি রিপোর্টার্স নেটওয়ার্কের আহবায়ক জিয়াদ আহমেদ, সিইউজের প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিএনবিএন / পিআর/ ডিএম

- Advertisment -

সর্বশেষ

Translate »