32.4 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িTop Newsশাপলা প্রতীক না দিলে নির্বাচন কীভাবে হয় দেখে নেব: সারজিস

শাপলা প্রতীক না দিলে নির্বাচন কীভাবে হয় দেখে নেব: সারজিস

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন সারজিস আলম

  CNN Bangladesh

নিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক শাপলা না দিলে আগামী নির্বাচন কীভাবে হয় দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম।

- Advertisement -nagad

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন তিনি।

সারজিস লিখেন, ‘নির্বাচন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই, তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। এর মানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না।’

নিবন্ধনের জন্য আবেদন করার দিন শাপলা প্রতীকের কথা স্পষ্টভাবে জানানো হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে।’

সব ধরনের ভন্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির প্রতীক শাপলাই হতে হবে। অন্য কোনো অপশন নাই। নাহলে কোন নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নিব।’

এদিকে দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংশোধিত প্রতীকের তালিকায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে নতুন করে প্রতীক জমা দিতে হবে কমিশনে।

- Advertisment -

সর্বশেষ

Translate »