32.4 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িTop Newsদুর্গাপূজা উপলক্ষে পটিয়া পৌরসভার উপহার বিতরণ

দুর্গাপূজা উপলক্ষে পটিয়া পৌরসভার উপহার বিতরণ

  নিজস্ব প্রতিবেদক

পটিয়া প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশে সনাতনী সম্প্রদায়ের মধ্যে আনন্দের ছোঁয়া ছড়িয়েছেন চট্টগ্রামের পটিয়া পৌরসভা বিএনপি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া পৌরসদরের থানা মোড়ের গৌরাঙ্গ নিকেতনে এক অনুষ্ঠানের মাধ্যমে সনাতনী নারী-পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এই উদ্যোগে সকলে মিলে সাম্প্রদায়িক ঐক্যের বার্তা দিয়েছে, যা পূজার আগমনকে আরও উজ্জ্বল করে তুলেছে।

- Advertisement -nagad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া।প্রধান অতিথির বক্তব্যে ইদ্রিচ মিয়া বলেন, দুর্গাপূজা শুধু সনাতনীদের উৎসব নয়, এটি আমাদের সকলের ঐক্যের প্রতীক। বিএনপি সর্বদা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে থাকবে। এ বস্ত্র বিতরণের মাধ্যমে আমরা শুধু পোশাক দিচ্ছি না, বরং ভালোবাসা ও সমর্থনের বার্তা পৌঁছে দিচ্ছি। পূজার এই মুহূর্তে সকলে মিলে উৎসব কাটানোর আহ্বান জানাই।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দিন সোহেল। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য একটি মাইলফলক। শারদীয় পূজার এই সুন্দর সময়ে সনাতনী ভাই-বোনদের মুখে হাসি দেখে আমরা সকলে গর্বিত। বিএনপি, যুবদল সদা সকলের সঙ্গী হবে, বিশেষ করে এমন উৎসবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে, পটিয়ায় কোনো অপতৎপরতা সহ্য করব না সকলে মিলে নিরাপদে পূজা উদযাপন করব।

পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পুলক চৌধুরীর সভাপতিত্বে ও পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মান্না কুমার দেব’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেছার, সদস্য জাহাঙ্গীর কবির, পটিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুপন মিত্র, সাধারণ সম্পাদক জুয়েল দে।

অনুষ্টানে বিএনপি নেতারা বলেন, এ বস্ত্র বিতরণের মাধ্যমে আমরা সনাতনী সম্প্রদায়ের সঙ্গে আমাদের অটুট বন্ধন আরও মজবুত করেছি। পটিয়া পূজা পরিষদ এবং বিএনপির এই যৌথ উদ্যোগ সকলের জন্য অনুকরণীয়। পূজার এই আনন্দে সকলে মিলে গান গাই, নাচি এটাই আমাদের ঐক্যের প্রকাশ। বিএনপি সদা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কাজ করে। এই অনুষ্ঠান আমাদের প্রতিশ্রুতির প্রতীক। পটিয়ার এই ঐক্যের ছবি সারা দেশের জন্য অনুপ্রেরণা যোগাবে।

এই অনুষ্ঠানে উপস্থিত সনাতনী সম্প্রদায়ের সদস্যরা বিএনপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিএনপির এই উদ্যোগ আমাদের মনে গভীর ছাপ ফেলেছে। পূজার আগমনে এমন সমর্থন পেয়ে আমরা অভিভূত।

এদিকে, পটিয়া পৌরসভা বিএনপির এই উদ্যোগ শারদীয় দুর্গাপূজাকে আরও রঙিন করে তুলেছে যা স্থানীয় রাজনীতির মধ্যে ঐক্যের বার্তা ছড়াচ্ছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »