28.5 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িTop Newsপটিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপির সম্ভ্যাব্য প্রার্থীর মতবিনিময় মতবিনিময়

পটিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপির সম্ভ্যাব্য প্রার্থীর মতবিনিময় মতবিনিময়

  নিজস্ব প্রতিবেদক

পটিয়া প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নির্বাচনমুখী আলোচনা এখন তুঙ্গে। এ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, এই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সম্ভাব্য প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দীন সালাম মিঠু।

- Advertisement -nagad

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তিনি পটিয়ার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন এসময় তিনি বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। এ নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে প্রমাণ করবে তারা কার পক্ষে। আমি যদি দলের মনোনয়ন পাই, তবে পটিয়ার মানুষের পাশে থেকে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে কাজ করব।

তিনি আরও বলেন, বিএনপির কেন্দ্রীয় নীতি হলো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। পটিয়ায় আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী। আমি বিশ্বাস করি, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে।

দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন সালাম মিঠু বলেন, আমি আমার বাবার হাত ধরেই রাজনীতিতে এসেছি। ছাত্র রাজনীতি শেষে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করেছি। বর্তমানে দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে কাজ করছি। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে পটিয়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়তে চাই।

গত ১৫ বছরে পটিয়ার অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মিঠু অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট এমপি পটিয়াকে শিক্ষার আলোকিত জনপদে রূপান্তর করার পরিবর্তে মাদকের আখড়ায় পরিণত করেছেন। আমি চেষ্টা করব পটিয়াকে এই মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে।

দলের স্বার্থকে সর্বাগ্রে রাখার অঙ্গীকার ব্যক্ত করে মিঠু আরও বলেন, আমি মনোনয়ন প্রত্যাশী হলেও দল যদি আমাকে মনোনয়ন না দেয়, তবুও যাকে মনোনয়ন দেবে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি সংসদ সদস্য না হলেও প্রতিশ্রুতি অনুযায়ী সব সময় পটিয়ার মানুষের পাশে থেকে কাজ করব।

স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিঠু বলেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হননি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতৃত্ব থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছেন।

মতবিনিময় সভায় এ বিএনপি নেতা পটিয়ার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্য খাতের উন্নয়ন, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্হান সৃষ্টি ও যুবসমাজের উন্নয়ন এবং মানবিক সমাজ গঠনের উপর গুরুত্বারোপ করা হয়।

এদিকে, সাইফুদ্দীন সালাম মিঠু পটিয়ার তরুণ প্রজন্মের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন। তার সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি তাকে বিএনপির জন্য সম্ভাবনাময় প্রার্থী করে তুলেছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরীর সভাপতিত্ব অনুষ্টিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহেদুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলমগীর তালুকদার টিপু, ডা. সাজ্জাদ ওসমান, প্রকৌশলী রেজাউল হায়াত খান আবীর, এ্যাডভোকেট আবদুস সবুর, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাদাউদ জামান চয়ন, ডা. ফয়সাল, পটিয়া উপজেলা বিএনপির সংগঠক মো. ফরিদুল আলম, পটিয়া পৌরসভা বিএনপির সংগঠক ইদ্রিস পানু,উপজেলা বিএনপি নেতা বেলাল হোসেন, সাইফুল ইসলাম খোকন, এস এম হোসেন টুটুল, মিশকাত আহমেদ,বাহাদুর খাদেমী, জাহাঙ্গীর আলম, মনছুর শরীফ,তসলিম উদ্দিন, ফজলুল হক চুমকু,মোস্তফা মোরশেদ,জমির উদ্দিন আজাদ,মো. শামীম,আবদুর রাজ্জাক,শহীদুল ইসলাম মাজু, মো. শাহীন, মো. জিসান, মো. রিদোয়ান,আপেল,আনিস, জমির,সুজন,আরিফ, মোরশেদ, দিদার, মো. শাহেদ, আজিজ প্রমুখ।

- Advertisment -

সর্বশেষ

Translate »