20.9 C
Chittagong
Friday, 10 April 2026
বাড়িTop Newsবিমানবন্দরে নেমেই উড়ালসড়কে অপহরণের শিকার দুবাই প্রবাসী

বিমানবন্দরে নেমেই উড়ালসড়কে অপহরণের শিকার দুবাই প্রবাসী

  CNN Bangladesh

নিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ ::  অসুস্থ বাবাকে দেখার জন্য আরব আমিরাতের দুবাই থেকে ছুটে আসেন ইমরান মুন্না নামে এক প্রবাসী। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নেমে বাড়ির উদ্দেশে ওঠেন সিএনজিচালিত অটোরিকশায়। অটোরিকশাটি পতেঙ্গা উড়াল সড়কে ওঠার পর অস্ত্রের মুখে মুন্না ও তার এক আত্মীয়কে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। গতকাল সোমবার সকাল ১০টায় এই ঘটনা ঘটেছে।

- Advertisement -nagad

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গতকাল সন্ধ্যায় পুলিশ তাদের উদ্ধার করে, তবে অপহরণকারী ব্যক্তিদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কোনো মামলাও হয়নি।

এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সুলতান মোহাম্মদ আহসান উদ্দিন জানান, ঘটনাস্থল পতেঙ্গা হলেও ভুক্তভোগী ব্যক্তিরা বায়েজিদ বোস্তামী এলাকায় উদ্ধার হন। সেখানে মামলা করার কথা বললে অপহরণের শিকার ইমরান রাজি হননি, তবে তাকে বুঝিয়ে মামলা করানোর চেষ্টা করা হচ্ছে।

বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) নুর ইসলাম বলেন, ইমরান মুন্নার গ্রামের বাড়ি হাটহাজারী নজুমিয়াহাট এলাকায়। বিমানবন্দরে নেমে তিনি গ্রামের বাড়ি যাওয়ার জন্য অটোরিকশায় ওঠেন। সঙ্গে ছিলেন সুলাইমান নামের তার এক আত্মীয়। তাদের বহনকারী অটোরিকশা শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কে ওঠার পর একটি প্রাইভেট কার এসে গতি রোধ করে। এরপর দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকার একটি পরিত্যক্ত কটন মিলের ভেতরে নিয়ে যায়।

অপহরণের বিষয়টি গোপনসূত্রে জানতে পারে পতেঙ্গা থানা–পুলিশ। পরে বায়েজিদসহ বিভিন্ন থানায় বিষয়টি জানায় তারা। এরপর খবর পেয়ে বায়েজিদ থানা–পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গে দূর থেকে দেখে অপহরণকারীরা পালিয়ে যায়। উদ্ধার করা হয় প্রবাসী মুন্নাকে। পরে তার আত্মীয় সুলাইমানকেও পাওয়া যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় প্রবাসীর লাগেজও।

- Advertisment -

সর্বশেষ

Translate »