28.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop News‘সেনাবাহিনী পদক’ পেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

‘সেনাবাহিনী পদক’ পেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

  CNN Bangladesh

নিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ :: শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সেনাপ্রধানের হাতে এই পদক তুলে দেন।

- Advertisement -nagad

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সশস্ত্র বাহিনীর উন্নয়নে তাদের অবদানের প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধ চলাকালে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করেন। এই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রতিবছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ।

- Advertisment -

সর্বশেষ

Translate »