33.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsআমদানি করা ৪০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়, দেশি পেঁয়াজ ১৪০

আমদানি করা ৪০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়, দেশি পেঁয়াজ ১৪০

বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় চলছে কারসাজি

  CNN Bangladesh

নিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ :: গত দুইদিনে ভারত থেকে আমদানি করা তিন হাজার টন পেঁয়াজ বাজারে ঢুকেছে। এছাড়া বিপুল পরিমাণ নতুন পেঁয়াজও বাজারে এসেছে। এরপরও রাজধানীর বাজারে সরবরাহ কমে আবারও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখি হয়েছে।

- Advertisement -nagad

কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আমদানি করা ৪০ টাকার পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১২০ টাকায়। এছাড়া পেঁয়াজের বাজারে ব্যাপক কারসাজি চলছে; অসৎ ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে ভোক্তাদের পকেট থেকে টাকা লুটে নিচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভারত থেকে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ আমদানি করে স্থানীয় বাজারে উচ্চমূল্যে বিক্রি করে ভোক্তাদের পকেট কেটে শত কোটি টাকা লুটে নিচ্ছে সিন্ডিকেট চক্র। যথাযথ বাজার মনিটরিং ব্যবস্থা কার্যকর না থাকায় চলছে এ ধরনের কারসাজি।

মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) ড. জামাল উদ্দীন বলেন, এতোদিন ব্যবসায়ীরা বলেছেন, আমদানির অনুমতি দেয়া হলে ৪০-৫০ টাকায় পেঁয়াজ খাওয়াবেন। অথচ তারা এখন অতিরিক্ত মুনাফা লুটে নিচ্ছেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »