33.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsমুক্তিযুদ্ধের ‘কল্পকাহিনীর’ ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা

মুক্তিযুদ্ধের ‘কল্পকাহিনীর’ ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা

মুফতি আমির হামজা দাবি করেছেন, এসব লেখার ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগই মিথ্যা। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে শহর জামায়াত আয়োজিত বিজয় র‌্যালিতে এমন দাবি করেন তিনি।

  CNN Bangladesh

মিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ :: মুক্তিযুদ্ধ নিয়ে রচিত বিভিন্ন গ্রন্থ ও ইতিহাসকে ‘কল্পকাহিনী’ অ্যাখ্যা দিয়ে কুষ্টিয়া-৩ সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী মুফতি আমির হামজা দাবি করেছেন, এসব লেখার ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগই মিথ্যা। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে শহর জামায়াত আয়োজিত বিজয় র‌্যালিতে এমন দাবি করেন তিনি।

- Advertisement -nagad

আমির হামজা বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে রচিত কল্পকাহিনীর ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগই মিথ্যা। ১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে মিথ্যা প্রচার চালানো হয়েছে।’

বদরুদ্দীন উমরের লেখা ইতিহাস গ্রন্থে এসব বিষয় উল্লেখ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, বরং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তবে এতদিন জনগণকে সেই সত্য জানতে দেয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘বিজয় র‌্যালির মাধ্যমে তারা দেশের স্বাধীনতার পক্ষে অবস্থানের বার্তা দিতে চান এবং ভারতের প্রভাবমুক্ত একটি স্বাধীনচেতা বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ।

এছাড়া এই দেশে জন্ম নেয়া সবাইকে সম্মানিত নাগরিক হিসেবে উল্লেখ করে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। অতীতের ইতিহাস টেনে বিভেদ সৃষ্টি না করে নতুন ইতিহাস গড়ার কথাও উল্লেখ করেন তিনি।

এসময় বিজয় র‌্যালিতে অংশ নেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সূত্র : এখন টিভি

- Advertisment -

সর্বশেষ

Translate »