27 C
Chittagong
Saturday, 1 August 2026
বাড়িTop Newsবোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহেদুল হককে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে নাশকতার পরিকল্পনার সময় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই গণহত্যাসহ ঢাকা ও চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে। ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -nagad

জাহেদুলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরায়। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ নেতা জাহেদুল হকের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা, ব্যাংক জালিয়াতি, রাজনৈতিক প্রভাব, ভূমি দখলের অভিযোগ রয়েছে। জাহেদুল হকের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ নতুন নয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ অভিযোগ তুলতে সাহস পাননি। বিগত সরকারের শাসনামলে দলীয় প্রভাব খাটিয়ে সৎ ভাইদের সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া বাবার প্রতিষ্ঠিত পশ্চিম শাকপুরা আমেনিয়া ফররুখীয়া নুরীয়া ইবতেদায়ী মাদ্রাসার ১৫ কোটি টাকা আত্মসাৎ এবং বাড়ি ভাড়ার প্রায় ১৬ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ তোলেন তার সৎভাই নেছারুল হক। তিনি সমকালকে জানান, জান-মালের নিরাপত্তা চেয়ে একাধিক সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছিলেন তিনি।

- Advertisment -

সর্বশেষ

Translate »