30.3 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsশুভ জন্মদিন চৌধুরী লোকমান

শুভ জন্মদিন চৌধুরী লোকমান

  CNN Bangladesh

নিউজ ডেস্ক,  সিএনএন বাংলাদেশ ::   জনপ্রিয় বেসরকারী টিভি চ্যানেল বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী লোকমানের জন্মদিন আজ (১০ ফেব্রুয়ারি)।

- Advertisement -nagad

তিনি ১৯৮০ সালের ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীর গ্রামের আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। লোকমান ১৯৯৫ সালে পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ৯৭ সালে কানুনগোপাড়া স্যার আশুতোষ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে ৯৯ সালে পাস কোর্স-এ ডিগ্রি এবং পাস কোর্স এ মাস্টার্স সম্পন্ন করেন। তার বাবা মরহুম আলহাজ্ব মনিরুল ইসলাম চৌধুরী। মা আকতার বানু। দুই ভাই তিন বোনের মধ্যে তিনি সবার বড়। চৌধুরী লোকমান ১৯৯৭ সালে ভোরের কাগজের চলমান চট্টগ্রাম, দৈনিক পূর্বকোণের ফিচার পাতা টুকিটাকি এবং দৈনিক আজাদীর ‘আনন্দন’ পরে ‘আজ মিশালী পাতা’র প্রদায়ক হিসেবে লেখালেখি শুরু করেন। ১৯৯৯ সালে চলমান চট্টগ্রাম পাতায় সাব এডিটর হিসেবে সাংবাদিকতা শুরু। এরপর মফস্বল সম্পাদক হিসেবে চট্টগ্রাম মঞ্চ, চিফ রিপোর্টার হিসবে দৈনিক কর্ণফুলী, গিয়াস কামাল সম্পাদিত খবরপত্রের সিনিয়র রিপোর্টার এবং সর্বশেষ দৈনিক যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো অফিসে সিনিয়র রিপোর্টার হিসেবে ১০ বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেন। এরপর তিনি শুরু করেন ব্রডকাস্ট জার্নালিজম। বাংলা ভাষাভাষি বিশ্বের প্রথম স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভি দিয়ে তার ব্রডকাস্ট জার্নালিজম শুরু হয় ২০১৭ সালে। প্রায় আড়াই বছর সেখানে ব্যুরো প্রধানের দায়িত্ব পালনের পর ২০১৯ সালের শেষের দিকে যোগদান করেন নতুন প্রজন্মের ফিচারেড টিভি চ্যানেল ‘নাগরিক’ টিভিতে। সেখানেও এক বছরেরও বেশি সময় ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন। প্রিয়জন প্রিয় অভিভাবকতুল্য বাংলা টিভির সত্ত্বাধিকারী ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ সামাদুল হকের ভালোবাসার টানে আবারও ফিরে যান বাংলা টিভিতে। ২০২০ সালের শুরু থেকে তিনি বেসরকারী টিভি চ্যানেল বাংলা টিভির চট্টগ্রাম অফিসর ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর প্রকাশিত গ্রন্থের নাম ‘প্রেমের কবিতা সংকলন’। আবীর প্রকাশন থেকে প্রকাশিত গ্রন্থটির নিবন্ধ লিখেছেন প্রখ্যাত সাংবাদিক প্রয়াত সিদ্দিক আহমেদ এবং অলংকরণ করেন পিযুষ দস্তিদার।
চৌধুরী লোকমান ২০০৯ সালের ৮ আগস্টে পটিয়ার মনসা চৌধুরী বাড়ির আবুল বশর চৌধুরীর ছোট মেয়ে নাজমা আকতার চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি বর্তমানে তিন কন্যা সন্তানের জনক। তাঁর বড় মেয়ে পুস্পিতা নবম শ্রেণীতে পড়ে। মেঝ মেয়ে ঈশিতার কেজি থ্রি তে পড়ে আর সবশেষ ছোট মেয়ের কেজি নার্সারীতে পড়ছে।

সাংবাদিকতা জীবনে তিনি পিআইবি জার্নালিজম কোর্স, নেদারল্যান্ডসের জার্নালিজম এক্সপার্ট লিও এন্তেভেনের বুনিয়াদি কোর্সসহ অসংখ্য প্রশিক্ষণ নিয়ে নিজেকে ঋদ্ধ করেছেন।

২৭ বছরের সাংবাদিকতায় তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক ইভেন্টে কাজ করেছেন।  তার মধ্যে ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ এবং ২০১৪ সালে যুব বিশ্বকাপ কাভার করেন। এছাড়া ২০২২ সালে মধ্যপ্রাচ্যোর কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফুটবল মা্যাচ কাভার করেন। এছাড়া ২০২৩ সালে যুক্তরাজ্যের লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রিজের আমন্ত্রণে বিজনেস ডাইলগ ও সেমিনারে অংশ নেন।

তিনি বাংলা টিভির দায়িত্ব ছাড়াও তার প্রতিষ্ঠিত  CNN Bangladesh (www.cennbd.com) নামে একটি অনলাইন নিউজ পোর্টাল সম্পাদনা করেন ২০১৩ সাল থেকে।  এছাড়া সদ্য ডিক্লেয়ারেশন পাওয়া পত্রিকা প্রতিদিনের চট্টগ্রাম সম্পাদনা করছেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »