33.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsচাঁদা না দেয়ায় চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্য গুলি চালিয়েছে সন্ত্রাসীরা ( ভিডিও)

চাঁদা না দেয়ায় চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্য গুলি চালিয়েছে সন্ত্রাসীরা ( ভিডিও)

  CNN Bangladesh

ক্রাইম করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের চকবাজারে পুলিশি পাহারায় থাকা এক শীর্ষ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা।

- Advertisement -nagad

আজ শনিবার সকালের দিকে নগরের চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় এই গুলি করার ঘটনা ঘটেছে।

ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের দাবি, চাঁদা দাবি করে না পেয়ে বিদেশে পলাতক এক সন্ত্রাসীর অনুসারীরা গুলি ছুঁড়েছে। এর আগে গত ২ জানুয়ারি ওই বাসায় গুলি করেছিলেন সন্ত্রাসীরা। গুলিতে বাসার জানালার কাচ ভেঙে গিয়েছিল। বাসার দরজায়ও গুলি লাগে। এরপর থেকে বাসাটি পুলিশের পাহারায় ছিল। পুলিশের পাহারার মধ্যেই বাসাটিতে আবারও গুলির ঘটনায় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের দাবি, ভোরে কার ও মোটরসাইকেল যোগে এসে গুলি করে দ্রুত পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনার তদন্ত চলছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »