24 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িTop Newsবোয়ালখালী'তে ভিডব্লিউবি’র চাল বিতরণ।

বোয়ালখালী’তে ভিডব্লিউবি’র চাল বিতরণ।

  নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালীতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিডব্লিউবি (VWB) কর্মসূচীর আওতায় ১১৫ জন দরিদ্র ও দুঃস্থ নারীর মাঝে বিনামূল্যে খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।

- Advertisement -nagad

দুপুর ১২টায় উপজেলার ৮নং শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ৮নং শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ রহমান এবং বোয়ালখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি। পুরো বিতরণ কার্যক্রমটি সার্বিক তত্ত্বাবধান করেন ৮নং শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরী।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অফিসার কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী রনী শাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা দিলোয়ারা বেগম দিলু।

এছাড়াও এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে এই মহতী উদ্যোগে শরিক হন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাজি আবু আকতার, যুবদল নেতা ও কাস্তুরি হোটেলের পরিচালক মোহাম্মদ লোকমান, পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা ও বেসরকারি কারাগার পরিদর্শক মোহাম্মদ আবু জাফর, খরন্দ্বীপ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক এবং বিএনপি নেতা মুজিবুর রহমান তৌহিদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার প্রদীপ সূত্রধর, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ মোস্তফা মিন্টু, আশিকুউল্লাহ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার রাবেয়া আক্তার রাবু, সায়রা খাতুন ও সানজু বড়ুয়া।

পাশাপাশি ইউপি প্রশাসনিক কর্মকর্তা মিন্টু দত্ত, সাবেক ইউপি সচিব গুরুপদ, ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব খোরশেদ আলম বাচা, মাওলানা সেকান্দর হুজুর, আজাদ মোর্শেদ, মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সরকারি এই খাদ্য সহায়তা পেয়ে এলাকার দরিদ্র ও দুঃস্থ নারীরা ব্যাপক সন্তোষ প্রকাশ করেন। জনপ্রতিনিধিরা জানিয়েছেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের জীবনমান উন্নয়নে সরকারের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »