24 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িTop Newsখালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

  নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদকঃ বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -nagad

১৪ মার্চ, শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সওকত আলমের সভাপতিত্বে এবং নুরুল করিম নুরু ও হাজি আবু আকতারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিচ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর, জেলা বিএনপি সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী ও সরওয়ার আলমগীর।

এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »