27.8 C
Chittagong
Monday, 6 April 2026
বাড়িজাতীয়রাঙামাটিতে পুলিশের অভিযানে চিহ্নিত মাদক কারবারী গ্রেফতার

রাঙামাটিতে পুলিশের অভিযানে চিহ্নিত মাদক কারবারী গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার(৫ এপ্রিল) কোতয়ালী থানাধীন রিজার্ভ বাজার, ভেদভেদী বাজারসহ বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামী, মাদক কারবারী ও মাদক সেবীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারী হলো- মিজানুর রহমান ( ৩০ ), পিতা – সিদ্দিক আহাম্মদ, মাতা – নুর নাহার বেগম, স্থায়ী সাং – মহসিন কলোনী, বর্তমান সাং – শরীয়তপুর ( রিজার্ভ বাজার, ০১ নং ওয়ার্ড ),মোঃ আনিসুল হক ( প্রঃ দিগন্ত ) ( ১৯ ), পিতা – ফজলুল করিম, মাতা – পারুল বেগম, সাং – ভেদভেদী ( পোস্ট অফিস কলোনী ) ও মোঃ আবুল কালাম ( ৪৩ ), পিতা – মৃত আবুল কাশেম, মাতা – মনিকা বেগম, সাং- ফিশারী ঘাট, থানা-কোতয়ালী। প্রত্যেকে চিহ্নিত মাদক কারবারী বলে জানা যায়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, রাঙামাটি জেলা পুলিশ মাদকসহ সকল অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »